বাংলা ব্যকরন
বাংলা ব্যাকরণঃ বাংলা একটি সংস্কৃত শব্দ হলেও এটিকে বিশ্লেষণ করে বিশেষ উৎপত্তিগত বিশ্লেষণ করা যায়। আমরা যখন কোন ভাষা সম্পর্কে আলোচনা করি। তখন সেই ভাষার মূল উপাদান গুলি ও অভ্যন্তরীণ উপাদান গুলিকে সংযোগ স্থাপনকারী শৃঙ্খলা সম্পর্কে অনেক কিছু জানা যায়। যা ওই নির্দিষ্ট ভাষা সম্পর্কে উৎপত্তিগত দিক থেকে যেসব নিয়ম-নীতি থাকে তাপ প্রণয়ন করা ও অন্যান্ন বিস্তারিত বিষয় সম্পর্কে লেখা থাকে। এই যে নিয়ম নীতিগুলি যে লিপিবদ্ধ করে তা অন্যের মধ্যে জ্ঞান প্রদানের জন্য ব্যবহার করা হয় একেই ব্যাকরণ বলে।
ভাষা লিখতে পড়তে ও শুদ্ধ রূপে বলতে পারার জন্য যে শাস্ত্রের সাহায্য গঠনগত প্রকৃতি, ভাষা স্বরূপ নির্ণয় করে সুবিন্যস্ত আকারে সাজাতে সাহায্য করে তাকে ব্যাকরণ বলে।
প্রত্যেক ভাষার মতো বাংলা ভাষারও নির্দিষ্ট স্বরূপ আছে। ডাক্তার মোঃ শহিদুল্লাহর মতে, "যে শাস্ত্র জানলে বাংলা ভাষার শুদ্ধ লিখিত রূপ, বলার পদ্ধতি ও পরতে পারা যায় তাকে বাংলা ভাষায় বলা হয় বাংলা ব্যাকরণ।
পৃথিবীতে যত ধরনের ভাষা আছে, প্রত্যেকটি ভাষারই ব্যাকরণের মতন একটি নির্দিষ্ট পুস্তক আছে যা আসে ভাষা সম্বন্ধে শুদ্ধ জ্ঞান লাভের জন্য সাহায্যকারী হয়। ঠিক তেমনিভাবে বাংলা ভাষাতেও ব্যাকরণ তথা বাংলা ব্যাকরণ এর মাধ্যমে আমরা বাংলা ভাষার শুদ্ধ স্বরূপ জানতে পারি। যেমন ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং অর্থ তত্ত্ব আমরা জানতে পারি।
ভাষা কাকে বলে?
ভাষা কাকে বলেঃ মানুষের কন্ঠ থেকে উৎপন্ন ও মানুষের ভাব প্রকাশের জন্য যে ধ্বনি বের হয় এবং তা মনের ভাব প্রকাশে সম্পূর্ণ ভাবে সাহায্য করে তাকে বলা হয় ভাষা।
সমার্থক শব্দ ও প্রতিশব্দ কাকে বলে?
সমার্থক শব্দ ও প্রতিশব্দ কাকে বলেঃ আমরা সাধারণত জানি প্রত্যেক ভাষায় আবার অঞ্চলভিত্তিক ভাবে আলাদাভাবে থাকে এবং আঞ্চলিক ভাষায় একই জিনিসের বিভিন্ন শব্দের ধারা বোঝানো হয়। অর্থাৎ আমরা বলতে পারি যখন অনেকগুলি শব্দের দ্বারা একই অর্থ বোঝানো হয় তখন একটি শব্দ অন্য শব্দগুলির প্রতিশব্দ হয়।
সমার্থক শব্দ বলতে বোঝায় সমান অর্থ যুক্ত শব্দ। অর্থাৎ সমান শব্দ বা প্রতিশব্দ হল অনুরুপা সমর্থবোধক শব্দ। যে শব্দ অন্য কোন শব্দের প্রায় সমান বা অর্ধাংশ অর্থ বহন করে তাকে বলা হয় সমার্থক শব্দ। সমার্থক শব্দের মধ্যে একটি শব্দ অন্য শব্দটির প্রতিশব্দ বলা হয়।
একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ
একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগঃ যে কোন ভাষার মূল সম্পদ হল ওই ভাষার শব্দ। ঠিক তেমনি ভাবেই বাংলা শব্দ ভান্ডারে অসংখ্য শব্দ রয়েছে তাই হলো বাংলা শব্দ ভান্ডারী সম্পদ। বাংলা শব্দ ভান্ডারে যত শব্দ রয়েছে সেগুলি প্রত্যেকটি শব্দের অর্থ বিশেষভাবে আছে।তবে অনেক সময় দেখা যায় একই শব্দকে একটি বিশেষ অর্থে বা বিভিন্ন অর্থের মাধ্যমে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে প্রয়োগ করা হয়। শব্দের এরু ব্যবহারকেই বলা হয় ভিন্ন অর্থে ব্যবহৃত শব্দ।
বিকল্প শব্দ বলতে কী বোঝায়?
বিকল্প শব্দ বলতে কী বোঝায়ঃ অনেক সময় কোন শব্দ সমজাতীয় অর্থ কিংবা ইতিবাচক অর্থ প্রকাশের জন্য যে শব্দ ব্যবহার করা হয় তাকে বিকল্প শব্দ বলে। শুধু যে বাংলা ভাষায় বিকল্প শব্দ ব্যবহার করা হয় তা নয় পৃথিবীর প্রত্যেকটি ভাষাতেই বিকল্প শব্দ ব্যবহার করা হয়।
বাংলা ভাষায় ব্যবহার হয় যেম- কপাল, ভাগ্য, ললাট , নিয়তি ইত্যাদি শব্দ।
প্রবাদ বাক্য
প্রবাদ বাক্যঃ দৈনন্দিন ভিত্তিতে বিভিন্ন অর্থ বহন করে এমন কিছু বাক্য প্রায় মানুষের মুখে শোনা যায়। যা একটি বিশেষ অর্থ বহন করে তাকেই প্রবাদ বাক্য বলে। যেমন -" কাজে লাগলে কাজী আর কাজ ফুরালেই পাজি "এই বাক্যের মধ্যে বুঝানো হয়েছে যখন কেউ আমাদের কাজে লাগে তখন আমরা তাকে সমাদৃত করে ডাকি কিন্তু যখন কাউকে আমাদের কাজে লাগেনা তখন তাকে আমরা বিশেষ কোনো গুরুত্ব দেই না।
No comments:
Post a Comment